শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীর বাংলাদেশ গড়বে শিক্ষকরা : শিক্ষামন্ত্রী

শিক্ষকরা আগামীর বাংলাদেশ গড়বে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, ‘একজন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করেন, জেলা প্রশাসক জেলার সার্বিক বিষয় দেখেন—কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার মূল দায়িত্ব শিক্ষকদেরই।’
শুক্রবার (২৭ মার্চ) বিকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় এহসানুল হক আরো বলেন, ‘পাবলিক পরীক্ষায় নকল প্রথা একসময় চালু হয়েছিল এবং তা বন্ধ করতেও শিক্ষকদেরই ভূমিকা ছিল। তবে অতীতে দেশে নকলের বিস্তার ঘটেছিল। এখন থেকে নকল করে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকবে না।’
এছাড়াও তিনি আসন্ন এসএসসি পরীক্ষা সামনে রেখে প্রতিটি কেন্দ্রকে সিসিটিভির আওতায় আনার নির্দেশনা দেন।
পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থাও নিশ্চিত করার কথা বলেন।
সভায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন। পরে এহসানুল হক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে পৃথক মতবিনিময় করেন।

গুরুত্বপুর্ন লিংক