শনিবার , ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইটভাটার কিশোরী শ্রমিক ধর্ষণের অভিযোগে যুবক আটক

শেরপুরের নকলায় ইটভাটার কিশোরী শ্রমিককে (১৫) ধর্ষণের অভিযোগে সাব্বির হোসেন গাজী (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে রবিবার রাতে থানায় মামলা করেছেন। গ্রেফতার সাব্বির হোসেন গাজী খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামের সাঈদ গাজীর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সাব্বির হোসেন গাজী এবং ওই কিশোরী দুজনেই নকলা উপজেলার এফআরবি ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করেন। রবিবার বিকেলে বিয়ের আশ্বাস দিয়ে ইটভাটার নির্জন স্থানে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন সাব্বির হোসেন।

স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে নকলা থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে এবং সাব্বিরকে আটক করে থানায় নিয়ে যায়।

ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, সোমবার সকালে গ্রেফতার সাব্বিরকে শেরপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আর স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

গুরুত্বপুর্ন লিংক