শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির শেরপুর জেলা কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) শেরপুর জেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) বিকেলে এনসিপির ফেসবুক পেজে ৩০ সদস্য বিশিষ্ট এ কমিটি প্রকাশ করা হয়। তথ্যটি নিশ্চিত করে সংগঠনের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত জানান, গঠিত হলো শেরপুর জেলা জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র ৩০ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি।
এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এ কমিটিতে ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়াকে প্রধান সমন্বয়কারী এবং বাকিদের  যুগ্ম সমন্বয়কারী ও  সদস্য হিসেবে রাখা হয়।
কমিটির বিষয়ে প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া বলেন, অসংখ্য ধন্যবাদ জাতীয় নাগরিক পার্টি -এনসিপিকে আমার উপর আস্থা রাখার জন্য। আরো ধন্যবাদ যাদের সহযোগিতার আজ এই জায়গায় আসতে পেরেছি। সকলের দোয়া চাই যাতে সবার আস্থা ও বিশ্বাসের জায়গাটা ধরে রাখতে পারি।

গুরুত্বপুর্ন লিংক