সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির উত্তরসূরি হলেই হত্যা করা হবে: ইসরায়েলি মন্ত্রী

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি যেই হবেন তাকেই হত্যা করা হবে।
বুধবার (৪ মার্চ) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ হুমকি দেন তিনি।
পোস্টে ইসরায়েল কাৎজ বলেন, ইরানের সন্ত্রাসী শাসকগোষ্ঠী কর্তৃক ইসরায়েলের ধ্বংসের পরিকল্পনা চালিয়ে যাওয়ার জন্য, যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব এবং এই অঞ্চলের দেশগুলোকে হুমকি দেওয়ার জন্য এবং ইরানি জনগণকে দমন করার জন্য নির্বাচিত যেকোনো নেতাকে হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। তার নাম যাই হোক না কেন বা তিনি যেখানেই লুকিয়ে থাকুন না কেন পরিণতি একই হবে।
গত শনিবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আগামী কয়েকদিনের মধ্যেই তার উত্তরসূরি নির্বাচিত করবে ইরান।

গুরুত্বপুর্ন লিংক