শনিবার , ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

গোপালগঞ্জে জায়গা দখল করাকে কেন্দ্র করে মহারাজপুর ও মোচনা ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে এই সংঘর্ষ শুরু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, মঙ্গলবার সকালে মহারাজপুর ইউনিয়ন পরিষদের জায়গা দখল নিয়ে মহারাজপুর ও মোচনা ইউনিয়নের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে মহারাজপুর ও মোচনা ইউনিয়নবাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
এদিকে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

গুরুত্বপুর্ন লিংক