শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ‌মি বি‌রো‌ধে দু’পক্ষের সংঘ‌র্ষ, নারীসহ নিহত ৩

কু‌ড়িগ্রা‌মের না‌গেশ্বরী উপ‌জেলায় জ‌মি বি‌রো‌ধের জে‌রে দুই পক্ষের সংঘ‌র্ষে এক নারীসহ তিন জন নিহত হ‌য়ে‌ছেন। এসময় চারজন আহত হয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) দুপু‌রে উপ‌জেলার স‌ন্তোষপুর ইউ‌নিয়‌নের হাইলাটারী গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

না‌গেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ক‌রিম রেজা এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহতরা হলেন- আলতাফ(৫০), এরশাদ (৩৫) ও কুলসুম বেগম (৫০)। তাৎক্ষণিক নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা গ্রামে ১৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে নুর মোহাম্মদ মানিক উল্যার সঙ্গে আলতাফ হোসেনের বিরোধ চলে আসছে। তারা চাচাতো ভাই বলে জানা গেছে। রোববার বেলা ১১টার দিকে বিরোধপূর্ণ জমির পাকা ধান কাটতে গেলে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে নুর মোহাম্মদের পক্ষের এরশাদ ও কুলসুম ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় আলতাফ হোসেনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ঘটনাস্থলে আছি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় কুড়িগ্রাম পুলিশ সুপার ও নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গেছে।

 

গুরুত্বপুর্ন লিংক