রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন কোনো অজুহাতেই পেছানো উচিত নয় : সিপিবি নেতা প্রিন্স

জাতীয় নির্বাচন কোনো অজুহাতেই বিলম্বিত করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

তিনি বলেন, বিগত দিনে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নির্বাচন জরুরি। বিচার ও সংস্কারের মধ্য দিয়েই এই বছর নির্বাচন সম্ভব।

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সংলাপে সিপিবির পক্ষ থেকে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানানো হয় বলে জানান প্রিন্স।

তিনি বলেন, ৭০ অনুচ্ছেদ নিয়ে অন্যান্য দলের সঙ্গে আমাদের ঐকমত্য হয়েছে। সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়ানোর বিষয়টিও আমরা ইতিবাচকভাবে দেখি।

তবে সংলাপে কিছু বিষয় নিয়ে অসন্তোষও প্রকাশ করেন সিপিবি সাধারণ সম্পাদক। তিনি বলেন, সাম্প্রদায়িক ও পেশী শক্তির বিষয়টি আলোচনার বইয়ে থাকলেও কমিশন তা নিয়ে কোনো আলোচনা করেনি। আমরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি।

গুরুত্বপুর্ন লিংক