শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

থার্টি ফাস্ট নাইটে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে যুবক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় থার্টি ফাস্ট নাইটে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে হৃদয় (২০) নামের এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার  (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে ফতুল্লার কুতুবপুরের পাগলা বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ফতুল্লার পাগলা বউ বাজার এলাকার হাবিব মিয়ার পুত্র।

এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। তারা হলেন- সানী (২৫), আপন (২২) ও রাব্বী (২৫)। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

পুলিশ জানায়, নিহতের বন্ধু সাব্বিরের বরাত দিয়ে মঙ্গলবার রাত সোয়া বারোটার দিকে নিজেদের এলাকায় তারা কয়েকজন বন্ধু মিলে থার্টি ফাস্ট নাইট পালন করছিল। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার ৭/৮ জন যুবক এসে তাদেরকে মারধর শুরু করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে হৃদয় মারা যায়।

এ বিষয়ে ফতুলা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। দোষীদের আইনের আওতায় আনা হবে বলে।

গুরুত্বপুর্ন লিংক