সোমবার , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যান বিল্লাল চৌধুরীসহ গ্রেফতার ২

নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরীসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অপরজন হলো সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বাক্কারের সহযোগী গোলকীপার রবিন।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে প্রেরণ করে পুলিশ।

এর আগে শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলা নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রামে তার শ্বশুড়ালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিল্লাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে গেল বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে ছাত্র হত্যা ও মিরপুরে গার্মেন্টকর্মী নালিতাবাড়ীর আসিফ হত্যার মামলা রয়েছে।

এছাড়াও গোলকীপার রবিনের বিরুদ্ধে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মুহুর্তে নালিতাবাড়ী শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাংচুরসহ নাশকতার মামলা রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিল্লাল হোসেন চৌধুরীকে শুক্রবার দিবাগত রাত একটার দিকে শ্বশুড়ালয় মানুপাড়া থেকে এবং রবিনকে নালিতাবাড়ী শহর থেকে গ্রেফতার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।

গুরুত্বপুর্ন লিংক