সোমবার , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ১০ আসামি গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১০ জন আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- বিশগিরিপাড়া গ্রামের লাবলু সাংমা, গোপালপুর গ্রামের নাজিমুদ্দিন, পিঠাপুনি গ্রামের আব্দুস সালাম, সামিদুল, আব্দুল হাকিম, ইছাক আলী, ফিরোজ, হযরত আলী, হাকিম মিয়া ও আজিজুল হক।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ওয়ারেন্টভুক্ত গ্রেফতারকৃত আসামিদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

গুরুত্বপুর্ন লিংক