মঙ্গলবার , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে ২১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ীতে ২১ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের কর্মকর্তারা।
বুধবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার বাঘবেড় ইউনিয়নের খড়িয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন ওই এলাকার মোহাম্মদ আলীর পুত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে খড়িয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় আনোয়ার হোসেনের কাছ থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

গুরুত্বপুর্ন লিংক