বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাlলিতাবাড়ী সীমান্তে ভারতীয় রুপিসহ আটক ২

শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তবর্তী এলাকা থেকে ৬১ হাজার ৭৯০ ভারতীয় রুপিসহ ২ জনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে উপজেলার কালাকুমা এলাকা থেকে ভারতীয় নগদ রুপিসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ময়মনসিংহের পদ্মারচর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ওমর ফারুক(৩৩) ও কুমিল্লার চান্দিনা আড়ং এলাকার আব্দুল জলিলের ছেলে মোবারক হোসেন(৩৬)।

বিজিবি সূত্র জানায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপি’র ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে উপজেলার কালাকুমা এলাকা থেকে ভারতীয় নগদ ৬১ হাজার ৭৯০ রুপিসহ ওমর ফারুক ও মোবারক হোসেনকে আটক করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের নালিতাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

গুরুত্বপুর্ন লিংক