মঙ্গলবার , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

হিন্দু সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান লাঙ্গবন্দের অষ্টমী পুণ্যস্নান পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ কর্ণেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই। আশেপাশে চেয়ে দেখুন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান মিলেমিশে থাকে। এখানে কারো কোন ভেদাভেদ নেই। আমরা সবাই বাংলাদেশি।

শনিবার (৫ এপ্রিল) নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে পুণ্যস্নান পরিদর্শনে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অনেকে নানা কারণে মিথ্যা সংবাদ রটায়। আপনারা সত্য সংবাদ দিবেন। অনেকে মিথ্যা সংবাদ রটিয়ে বিশৃঙ্খলা ঘটাতে চায়। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা সত্যটা দিয়ে আমাদের পাশে থাকবেন। তবে আমাদেরও ভুল থাকলে তা-ও দিবেন।

শনিবার সকাল সাড়ে এগারোটায় তাকে লাঙ্গলবন্দ এলাকায় তাকে স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় আরও উপস্থিত ছিলেন-পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খাঁন, জেলা সিভিল সার্জন আ ফ ম মুশিউর রহমান, পুজা উদযাপন পরিষদের নেতা শিপন সরকার শিখন, জয় কে রায় চৌধুরী।

গুরুত্বপুর্ন লিংক