রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামী, সন্ধ্যা ৬টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং সন্ধ্যা ৭টায় বিএনপির সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে এর আগে কয়েক দফা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি একে বাংলাদেশের জনগণের প্রতি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার হিসেবে উল্লেখ করেছেন।

গতকাল শনিবার অন্তর্বর্তী সরকারের দেয়া বিবৃতিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়ভাবে নিশ্চিত করছে যে আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে।

অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি হলো, নির্বাচন বিলম্বিত বা বানচাল করার জন্য কোনো ষড়যন্ত্র বা বাধা সফল হবে না। জনগণের ইচ্ছাই জয়ী হবে, কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেয়া হবে না।

গুরুত্বপুর্ন লিংক