ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাব দিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। সেই ক্ষেপণাস্ত্রের ঝড় ঠেকাতে কাজ করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এসবের মধ্যেই উত্তর ইসরায়েলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে।
এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে হামলা চালায় ইসরায়েল।
ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার ইসরায়েলজুড়ে সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ‘নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ মেনে চলতে আহ্বান জানানো হচ্ছে। যেকোনো ধরনের হুমকি নস্যাৎ করতে কাজ করছে ইসরায়েলি বিমান বাহিনী।’
এর পূর্বে, ইসরায়েলের হামলার পরপরই কে ইরানের এক কর্মকর্তা জানান, তাদের এবারের জবাব হবে বিধ্বংসী।
ইরান অবশ্য পাল্টা হামলা শুরুর কথা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, ইরান একের পর এক ক্ষেপণাস্ত্রের ব্যাচ ছোড়া শুরু করেছে।
সূত্র : আল জাজিরা, রয়টার্স।



