সোমবার , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিস্কুট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ,প্রতিবেশি দাদা গ্রেফতার

শেরপুরের নকলায় শিশুকে বিস্কুট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক  শিশুকে ভুট্টা ক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের ঘটনায় চাঁন মিয়া ওরফে লছা (৬০) নামে এক প্রতিবেশি দাদাকে গ্রেফতার করেছে পুলিশ।

৮ মার্চ শনিবার দুপুরে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা মধ্যপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। গ্রেফতার চান মিয়া ওরফে লছা ওই গ্রামের আবেদ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই শিশু ও চাঁন মিয়া একই গ্রামের কাছাকাছি বাড়িতে বসবাস করেন। শনিবার দুপুরে বাড়ির পাশে খেলছিল ওই শিশু। এসময় বৃদ্ধ চান মিয়া তাকে বিস্কুট কিনে দেয়ার প্রলোভন দিয়ে পার্শ্ববর্তী একটি ভুট্টা ক্ষেতে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে।

পরে শিশুটির ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে চান মিয়া পালিয়ে যান। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রাতে নকলা থানায় একটি মামলা দায়ের করলে রাতেই চান মিয়াকে গ্রেফতার করে পুলিশ। রবিবার সকালে শিশুটির মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ওই ঘটনায় শিশুর বাবার দায়ের করা মামলায় গ্রেফতারকৃত বৃদ্ধকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আর ভুক্তভোগী শিশুর মেডিকেল পরীক্ষার জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

গুরুত্বপুর্ন লিংক