মঙ্গলবার , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় রুপিসহ তোফাজ্জল গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ীতে ১০০ রুপি মূল্যমানের ৭৫টি ভারতীয় নোটসহ তোফাজ্জল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
১২ নভেম্বর বুধবার তাকে শেরপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
কারবারি তোফাজ্জল হোসেন উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের হোসেন আলীর ছেলে।
পুলিশ জানায়, উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা এলাকায় অভিযান চালিয়ে তোফাজ্জলের কাছ থেকে ১০০ রুপির ৭৫টি ভারতীয় নোট উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি মুদ্রা রাখার অভিযোগে তোফাজ্জলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি রুপিগুলো ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করেছেন বলে স্বীকার করেছেন।

 

গুরুত্বপুর্ন লিংক