বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ভোট দিলেন জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ

শেরপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার কিছু পর ভোটগ্রহণ শুরু হলে তিনি ৩ নম্বর বাজিতখিলা ইউনিয়নের কুমরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন।

ভোটকেন্দ্রে যাওয়ার আগে তিনি তার বাবা-মা এবং জামায়াত নেতা কামরুজ্জামানের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোট প্রদান শেষে তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন এবং ভোটারদের কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

গুরুত্বপুর্ন লিংক