মঙ্গলবার , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মাদপুরে একটি বাসার লকার ভেঙ্গে ৩২ ভরি স্বর্ণ লুট,গ্রেপ্তার ২

মোহাম্মাদপুরের আদাবরে একটি বাসার লকার ভেঙ্গে ৩২ ভরি স্বর্ণ লুট করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া গণমাধ্যমকে  বলেন, “৩০ তারিখ থেকে ওই ভবনের মালিক বাসায় ছিলেন না। তাই ধারণা করা হচ্ছে ৩০ তারিখের পর যেকোনো সময় এ ঘটনা ঘটতে পারে। লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।তারা হলেন মাহিন ও রেহান। এ ঘটনার বিস্তারিত জানতে আদালতে নিয়ে তাদের রিমান্ড চাওয়া হবে।

ওসি জাকারিয়া আরও বলেন, এরপর থানা পুলিশ তদন্ত শুরু করে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুজনকে গ্রেফতার করে। লুট হওয়া ৪৫ ভরি স্বর্ণালংকারের মধ্যে ৩২ ভরি উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণালংকার উদ্ধারে চেষ্টা চলছে বলে জানান ওসি।

গুরুত্বপুর্ন লিংক