মঙ্গলবার , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তা থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় এক যুবককে রাস্তা থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে দনা সীমান্তের রাতাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম (২০) রাতাছড়া গ্রামের মৃত ছলু মিয়ার ছেলে।
লেনদেন সংক্রান্ত বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ জানায়, পূর্ব বিরোধের জেরে রাস্তা থেকে মোটরসাইকেলে করে সাইফুলকে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত ভেবে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে সাইফুলের আত্মীয়-স্বজন রক্তমাখা অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল খোলা কাগজকে বলেন, ‘সাইফুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা, কি জন্য তাকে হত্যা করেছে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের ধরতে চেষ্টা চলছে।’

 

গুরুত্বপুর্ন লিংক