সোমবার , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে বালুভর্তি মাহিন্দ্র গাড়ী উল্টে চালক নিহত

শেরপুরের ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্র গাড়ী উল্টে শান্ত নামে এক কিশোর চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার গভীর রাতে ঝিনাইগাতী – ধানশাইল সড়কের জামতলী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শান্ত পূর্ব  ধানশাইল জামতলী এলাকার শেখ কামালের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে উপজেলার বাকাকুড়া থেকে বালুভর্তি মাহিন্দ্র গাড়ীটি নিয়ে কিশোর শান্ত ঝিনাইগাতী সদরে আসছিলো।
এসময় রাস্তায় ঘন কুয়াশা থাকায় গাড়ীটি গতি হারিয়ে উল্টে  পাশের ধান ক্ষেতে পড়ে যায়। এতে শান্ত ওই গাড়ীর নীচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুরবরণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর  মামলা হয়েছে।

গুরুত্বপুর্ন লিংক