মঙ্গলবার , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর প্রেসক্লাবের বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় শেরপুর শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা। এসময় তিনি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ থেকে শেরপুরের সাংবাদিকতা অঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সহসভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল ও আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান রিপন এবং দপ্তর সম্পাদক নাঈম ইসলাম।

এছাড়া সিনিয়র সাংবাদিক এসকে সাত্তার, জিএম আজফার বাবুল, দেবাশীষ সাহা রায়, ফজলুল কবীর সুরুজ, হাকিম বাবুল, মোহাম্মদ জুবায়ের রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক সাংবাদিক ইফতার মাহফিলে অংশ নেন।

ইফতারের আগে শেরপুর প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক মো. হযরত আলী।

গুরুত্বপুর্ন লিংক