সোমবার , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ

শেরপুরের শ্রীবরদীর কর্ণজোড়া সীমান্তে অবৈধ পথে আসা ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বিজিবি।
১০ জুলাই ভোরে শ্রীবরদীর কর্ণজোড়া সীমান্তে এ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে কর্ণজোড়া সীমান্তের মারেক পাড়ায় কারবারীরা অবৈধ পথে আসা ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ পাচারের চেষ্টা করে। বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় ৬ হাজার ৪৩২পিস ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ জব্দ করে। জব্দকৃত প্রসাধনীর বাজার মূল্য ১৯ লাখ ২৯ হাজার টাকা। আর বিজিবির উপস্থিতি টের পেয়ে কারবারিরা পালিয়ে যায় তাই কাউকে আটক করা যায়নি।

গুরুত্বপুর্ন লিংক