বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক তুহিন হত্যার ময়নাতদন্ত: শরীরে ধারালো অস্ত্রের ৯ আঘাত

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ময়নাতদন্ত প্রতিবেদন জমা দিয়েছে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ।

সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টায় হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. এএনএম আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তুহিনের গলা, ঘাড়, বুক, পিঠ ও হাতে ধারালো অস্ত্রের কোপে সৃষ্ট গুরুতর নয়টি গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাতগুলো আকারে ছোট-বড় হলেও প্রতিটিই সমান গুরুতর এবং গভীর ছিল।

এদিকে, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর আগামী ১৫ দিনের মধ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান।

গুরুত্বপুর্ন লিংক