বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (২৭ এপ্রিল) ভোরে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ভারতের অংশে এ ঘটনা ঘটে।

নিহত যুবক হলেন ওই উপজেলার গোপালপুর গ্রামের হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)।

স্থানীয়রা জানায়, রোববার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ আসে। পরে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় চৌকিদারদারের মাধ্যমে তিনি একজন মারা যাওয়ার কথা শুনেছেন।

তবে বিজিপির পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

গুরুত্বপুর্ন লিংক