সোমবার , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরের ৭ টি গ্রামে একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।

আজ জেলায় আগাম ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় নকলার চরকৈয়া গ্রামে সকাল ৯ টায়। আর সকাল ১১ টায় সবচেয়ে বড় জামাত হয় সদর উপজেলার  চরখারচর গ্রামে।

এসব এলাকায় ঈদের আনন্দে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বাড়িতে বাড়িতে প্রস্তুত করা হয়েছে নানা রকম ঐতিহ্যবাহী খাবার।

স্থানীয় মুসুল্লি জানায়, পৃথিবীর যে কোন প্রান্তে চাঁদ দেখা গেলে তার ওপর নির্ভর করে রোজা ও ঈদ পালন করেন তারা। শেরপুরে সকাল থেকে বৃষ্টি থাকায় ৯ টা থেকে ১১ টার মধ্যে এসব গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায় করছেন।

স্থানীয়দের মতে, এটি তাদের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের অংশ, যা বহু বছর ধরে একইভাবে অনুসরণ করা হচ্ছে।

আগাম ঈদুল ফিতর পালিত গ্রামগুলো হলো- শেরপুর সদর উপজেলার বেতমারি ইউনিয়নের উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনীপাড়া, নকলা উপজেলার চরকৈয়া এবং ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল ও বামনেরচর।

গুরুত্বপুর্ন লিংক