বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে আনার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। পরদিন হিথরো বিমানবন্দরে তাকে স্বাগত জানান বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা।

সেখান থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন খালেদা জিয়া। ১৭ দিন চিকিৎসার পর তারেক রহমানের বাসায় ওঠেন তিনি। পরে সেখানেই তার চিকিৎসা চলে।

চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া।

গুরুত্বপুর্ন লিংক