হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডে চোখের চিকিৎসা শেষে গতকাল দেশে ফিরে আবারো অসুস্থ হয়ে পড়ায় গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে থেকে বাসায় ফেরেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস আলী রাইজিংবিডিকে এ তথ্য জানান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গতকাল সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর গুলশানে বৈঠক করেছেন রাত ১১টা পর্যন্ত। এরপর বাসায় ফেরার পর অস্বস্তিবোধ করছিলেন তিনি। বিষয়টি জানার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।
গত ১৩ আগস্ট চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক থাইল্যান্ড যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসা শেষে সাত দিন পর দেশে ফেরেন তারা।



