বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা মুন্সীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গৃহবধূ।

বুধবার (২০ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

শফিকুল ইসলাম বাদশা বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী বলেন, “আমার স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে থাকে। তাই সম্পর্কে ভাসুর বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদশা নিয়মিত আমাদের বাড়ি এসে ও বিভিন্ন সময় মোবাইলে আমাদের খোঁজ নিতেন। আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় বাদশা মুন্সীকে আমরা অভিভাবক হিসাবে মনে করি। গত ২৮ মে স্ত্রীর অসুস্থতার কথা বলে জেলা শহরের নিজ বাসায় আমাকে আসতে বলেন বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা মুন্সী। পরে ওই বাসায় গেলে কেউ না থাকার সুযোগে বাদশা মুন্সী জোড় করে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার কথা বলে বিভিন্ন সময় একাধিকবার ধর্ষণ করে। পরে আমি লোকলজ্জা ও স্বামীর ভয়ে কাউকে কিছু বলিনি।”

গুরুত্বপুর্ন লিংক