মঙ্গলবার , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার সুমন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে।

রবিবার (২৪ নভেম্বর) সকালে আদালতের নির্দেশে তাকে চুনারুঘাট থানা থেকে সরাসরি হবিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে।

হবিগঞ্জ আদালতের পরিদর্শক মো. নাজমুল হোসেন জানান, গত ২১ নভেম্বর চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন রায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ আদালতে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়। শুক্রবার ও শনিবার রাতে তাকে চুনারুঘাট থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রবিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদেশে সরাসরি কারাগারে পাঠানো হয়।

গত ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর ব্যারিস্টার সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনকে আসামি করে মামলা হয়।

হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুজিবুর রহমান জানান, চুনারুঘাটের মামলা শুনানির জন্য ব্যারিস্টার সুমনকে গত ২০ নভেম্বর হবিগঞ্জে আনা হয়। ঢাকায় মামলা রয়েছে বিধায় আবারও তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুরুত্বপুর্ন লিংক