বুধবার , ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে সাইকেল চালিয়ে তরুণদের দুর্নীতিবিরোধী প্রচারনা

শেরপুরের নালিতাবাড়ীতে প্রায় ৫ কিলোমিটার সাইকেল চালিয়ে দুর্নীতিবিরোধী প্রচারণা করেছে অর্ধশতাধিক তরুণ-তরুণী।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে ইয়েস গ্রুপের আয়োজনে দুর্নীতিবিরোধী এই সাইকেল র‍্যালির মাধ্যমে এই প্রচারনা চালানো হয়৷

সকালে স্থানীয় শহীদ মিনার চত্বরে দুর্নীতিবিরোধী সাইকেল র‍্যালির উদ্বোধন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর সহসভাপতি মশিউর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সদস্য আব্দুল ফাত্তাহ, আমিনুল ইসলাম, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক প্রমুখ।

পরে ইয়েস দলনেতা অভিজিৎ সাহার নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক তরুণ-তরুণী শহীদ মিনার চত্বর থেকে দুর্নীতিবিরোধী সাইকেল র‍্যালি বের করে৷

এসময় সাধারণ মানুষের মাঝে দুর্বীতিবিরোধী লিফলেট বিতরণ করা হয়। পরে দুর্নীতিবিরোধী প্রচারনা চালিয়ে সাইকেল র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়কসহ প্রায় ৫ কিলোমিটার পথ ঘুরে একই স্থানে এসে শেষ হয়৷

গুরুত্বপুর্ন লিংক