শনিবার , ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

 টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলীগী সাথীদের ওপর উগ্র সন্ত্রাসী সা’দ পন্থীদের অতর্কীত হামলার প্রতিবাদে, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি এবং সা’দ পন্থীদের কার্যক্রম স্থায়ী ভাবে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৩ ডিসেম্বর সোমবার বিকেলে শহরের থানা মোড় চত্বরে সর্বস্তরের তৌহিদী জনতা এ আয়োজন করে।

জেলা ইত্তেফাকুল উলামার সভাপতি মাওলানা আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন তেরাবাজার মাদরাসার মোহতামীম মাওলানা সিদ্দিক আহমেদ, মুফতী খালিছুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ, মাওলানা হযরত আলী, মাওলানা  আহসান উল্লাহ, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আবু তালেব সাইফুদ্দিন, মাওলানা ইবরাহীম, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, টঙ্গী ইজতেমা ময়দানে যারা মুসলমানকে হত্যা করেছে তাদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলানো হোক। তারা আরো বলেন, আগামী দিনে বাংলাদেশে সন্ত্রাসী সা’দ বাহিনীর কোন অস্তিত্ব রাখা হবে না এবং টঙ্গীর ইজতেমা ময়দানে তাদেরকে আর কোনদিন ঢুকতে দেওয়া হবে না।

সমাবেশ শেষে শেরপুরের সর্বস্তরের ওলামায়ে কেরাম, তৌহিদী জনতাসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষো মিছিল বের করে শহর প্রদক্ষিণ করেন।

গুরুত্বপুর্ন লিংক