আজ ২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
১৪০৯ – জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৪৯২ – গ্রানাডার মুসলিমদের পতন। রানী ইসাবেলা ও রাজা ফার্ডিন্ডের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ।
১৭৫৭ – ব্রিটিশদের কলকাতা দখল।
১৭৭৭ – আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: জর্জ ওয়াশিংটনের নেতৃত্ব মার্কিন বাহিনী নিউ জার্সিতে ব্রিটিশ বাহিনীর হামলার মুখে পড়ে।
১৭৮৮ – জর্জিয়া যুক্তরাষ্ট্রের চতুর্থ রাজ্য হিসেবে যুক্ত হয়।
১৮৩৯ – লুই ডাগুয়েরে প্রথম চাঁদের আলোকচিত্র তোলেন।
১৮৪৩ – অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ডাকব্যবস্থার সূচনা হয় এবং প্রথম ডাকবাক্স স্থাপন করা হয়।
১৮৫২ – লুই নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের সম্রাট হিসেবে অভিষিক্ত হন। এর আগে তিনি সেকেন্ড রিপাবলিককে উৎখাত করেন।
১৮৫৬ – ফটোগ্রাফিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়।
১৮৯০ – সৈয়দ আমির আলী কলকাতা হাইকোর্টের প্রথম মুসলমান বিচারপতি নিযুক্ত হন।
১৯০৫ – রাশিয়া-জাপান যুদ্ধ: পোর্ট আর্থারে রাশিয়ান গ্যারিসনের জাপানের কাছে আত্মসমর্পণ।
১৯১২ – কলকাতা উন্নয়ন ট্রাস্ট গঠিত হয়।
১৯৩৯ – বোম্বাইয়ে (মুম্বাই) সাধারণ ধর্মঘটে দুই লাখ শ্রমিক অংশ নেয়।
১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ব্রিটেনে জার্মানির বিমান হামলা।
১৯৪২ – যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেসন (এফবিআই) জার্মান গুপ্তচরের ৩৩ জনের একটা দলকে দলনেতা ফ্রিটজ জুবার্ট ডোকোনসসহ গ্রেফতার করে। এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি গুপ্তচর গ্রেফতারের ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জাপানি বাহিনী ফিলিপাইনের ম্যানিলা দখল করে।
১৯৪৫ – জার্মানির নুরেম বার্গে মিত্র বাহিনীর বোমা হামলা।
১৯৪৬ – ব্রিটিশ সরকার দেশ বিভাগ নিয়ে আলোচনা করতে নেহরু, বালদেভ সিং, জিন্নাহ ও লিয়াকত আলী খানকে আমন্ত্রণ জানায়।
১৯৫০ – কলকাতায় চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের উদ্বোধন হয়।
১৯৫৪ – ভারতের অসামরিক সম্মাননা- ভারতরত্ন পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী মর্যাদাক্রম অনুসারে প্রবর্তিত হয়।
১৯৬৫ – পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে আইয়ুব খান জয়ী হন।
১৯৬৭ – সাবেক চলচ্চিত্র অভিনেতা এবং মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে শপথ নেন।
১৯৭১ – স্কটল্যান্ডের গ্লাসগোতে ফুটবল খেলায় ভিড়ের চাপে পদদলিত হয়ে ৬৬ জনের মৃত্যু।
১৯৮০ – আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের কঠোর প্রতিক্রিয়া দেখানোর জন্য যুক্তরাষ্ট্র সল্ট-দুই পরমাণু অন্ত্র চু্ক্তির অনুমোদন স্থগিত করে দেয়।
১৯৮০ – ইরানে রাজধানী তেহরানে প্রথম বিশ্বের স্বাধীনতাকামী আন্দোলনগুলোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।
১৯৮৮ – বেনজির ভুট্টো প্রথম কোনো মুসলিম অধ্যুষিত দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
১৯৮৯ – ইরানের ইসলামী বিপ্লবের নেতা হজরত ইমাম খোমেনী (র.) অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের কাছে পত্র প্রেরণ করেছিলেন।
১৯৯৪ – মেক্সিকোর চিয়াপাস এলাকায় জাপাতিস্তা সান ক্রিস্তোবাল ডি. লাস কাসাস দখল করে। এতে সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে নিহত হন ৫৭ জন।
১৯৯১ – ভারতের উত্তর প্রদেশে তান্ত্রিক সাধনার জন্য ৮ বছরের বালিকাকে বলিদান।
জন্ম:
১৮২২ – রুডলফ ক্লসিয়াস, জার্মান পদার্থবিজ্ঞানী।
১৮৯২ – নীলরতন ধর, প্রখ্যাত বাঙালি ভৌত-রসায়ন বিজ্ঞানী।
১৮৯৬ – শিশু সাহিত্যিক খগেন্দ্রনাথ মিত্র জন্মগ্রহণ করেন।
১৯১৭ – আহসান হাবীব, বাংলাদেশি কবি ও শিশু সাহিত্যিক। শওকত ওসমান, বাংলাদেশি ঔপন্যাসিক ও ছোটগল্পকার।
১৯২০ – আইজাক আসিমভ, মার্কিন বিজ্ঞান কল্পকাহিনী লেখক।
১৯২২ – রাজনীতিবিদ মোহাম্মদ তোয়াহা জন্মগ্রহণ করেন।
১৯২৫ – ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী বিমলেন্দু মুখোপাধ্যায়।
১৯৪৪ – সমিত ভঞ্জ, বাংলা চলচ্চিত্র অভিনেতা।
১৯৪৭ – আযহার আলী আনোয়ার শাহ, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও শিক্ষাবিদ।
১৯৪৮ – জুডিথ মিলার, মার্কিন সাংবাদিক। জয়েস ওয়াডলার, মার্কিন স্মৃতিকথা লেখক। ডেবোরা ওয়াটলিং, ব্রিটিশ অভিনেত্রী।
১৯৫৩ – শাহনাজ রহমতুল্লাহ, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।
১৯৬০ – রমন লাম্বা, ভারতীয় ক্রিকেটার।
১৯৮১ – ম্যাক্সি রোদ্রিগেস, আর্জেন্টাইন ফুটবলার।
মৃত্যু:
১৯৫৫ – পানামার প্রেসিডেন্ট জোসে এ্যান্টিনিও রেমন কেন্টারা আততায়ীর হাতে নিহত হন।
১৯৭২ – বিশ্ব বিখ্যাত ভারতীয় কুস্তিগীর গোবর গোহ নামে সুপরিচিত যতীন্দ্র চরণ গুহ প্রয়াত হন।
১৯৭৫ – সিরাজ সিকদার, বাংলাদেশি সমাজবাদী নেতা।
১৯৭৬ – শৈলজানন্দ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক।
১৯৭৭ – প্রমথ ভৌমিক, বাঙালি সমাজবাদী সাংবাদিক।
১৯৮১ – হোসেন আলী, বাংলাদেশি কূটনীতিক।
১৯৮৯ – ভারতের সংগ্রামী নাট্য ব্যক্তিত্ব সফদর হাশমি ঘাতকদের হাতে নিহত হন।
১৯৯৩ – স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী বিজয়কুমার ভট্টাচার্য।
১৯৯৯ – অতুল সুর, বিশিষ্ট ইতিহাসবিদ, নৃতাত্ত্বিক, অর্থনীতিবিদ, লেখক ও কলকাতা বিশেষজ্ঞ।
২০২০ – ফজিলাতুন্নেসা বাপ্পী, বাংলাদেশি আইনজীবী, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।



