শনিবার , ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাদ পন্থিদের নিষিদ্ধ ও গ্রেফতারের দাবীতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ

টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলীগ জামায়াতের সাথীদের উপর সন্ত্রাসী সাদ পন্থীদের অতর্কিত হামলার প্রতিবাদে তাদের দ্রুত গ্রেফতার ও বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি শুক্রবার বিকেলে জেলা শহরের থানা মোড় এলাকায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় হাজার হাজার তৌহিদি জনতার ঢল নামে।
প্রথমে জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা থেকে ছোট ছোট মিছিল নিয়ে শহরের থানামোড়ে মোড়ে জমায়েত হয়। পরে সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় যায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রায় দুই ঘণ্টা ব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, টঙ্গি ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদ পন্থীদের হামলায় ৪ জন শহীদ, অসংখ্য আহত ও নিখোঁজের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তিসহ নিষিদ্ধের দাবী জানান। এছাড়াও তাদের কার্যক্রম বন্ধের দাবি করেন। দাবী মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।
এসময় তারা প্রশাসনের নিকট চারটি দাবি করেন। দাবিগুলো হলো, ১) সাদ পন্থীদের সরকারিভাবে স্থানী নিষিদ্ধ করতে হবে এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। ২) টঙ্গীতে হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা তথা হত্যাকারীদের ফাঁসি কার্যকর করতে হবে। ৩) আগামী টঙ্গী বিশ্ব ইজতেমা জানুয়ারী-৩১, ফেব্রুয়ারি ১ ও ২ তারিখে এক পর্যায়ে ব্যবস্থা করা।  ৪) ও আগামী ২৫ জানুয়ারি এর আগে দাবি কার্যকর না হলে ওলামা মাশায়েখের ডাকে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আজিজুল হক, মাওলানা হিকমত, মুফতি খালিছুর রহমান, মুফতি শিহাব উদ্দিন, মাও. সিদ্দিক আহমদ, মাও. ফারুক আহমাদ, মাও. আব্দুল্লাহ আল মাসুদ, মুফতি রফিকুল ইসলাম, মুফতি আনিসুর রহমান, মাও. আকরাম হোসাইন, মাও. মিরাজ উদ্দিন, মাও. ইব্রাহিম আল হাবিব, মাও. আব্দুল হালিম, মাও. খাতারুজ্জামান, শরিফুল ইসলাম, আয়েশ সিদ্দিকি, মোকাদ্দেস প্রমুখ।

গুরুত্বপুর্ন লিংক