সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর সরকারি কলেজ থেকে ২১ জন শিক্ষার্থীর মেডিকেলে ভর্তির সুযোগ

শেরপুর সরকারি কলেজ থেকে এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে এই কলেজের ২১ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। গত রোববার (১৯ জানুয়ারি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

এ বছর মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা হলেন:

তাসনীম – সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
প্রীতি খানম – সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
মিত্রা – রাজশাহী মেডিকেল কলেজ
রিতু – ময়মনসিংহ মেডিকেল কলেজ
রেশমি – সলিমুল্লাহ মেডিকেল কলেজ
নিশাল – ময়মনসিংহ মেডিকেল কলেজ
তওহিদ – শেরে-বাংলা মেডিকেল কলেজ
আফিয়া ইবনাত – রংপুর মেডিকেল কলেজ
সুপ্তি – কিশোরগঞ্জ মেডিকেল কলেজ
সাদিয়া – কিশোরগঞ্জ মেডিকেল কলেজ
আদিবা আহসান – বগুড়া মেডিকেল কলেজ
তাহমিনা – এম.এ.জি উসমানী মেডিকেল কলেজ
পূজা – মুগদা মেডিকেল কলেজ
নুসরাত – সিলেট মেডিকেল কলেজ
ইভা – টাঙ্গাইল মেডিকেল কলেজ
আরাফাতুল – চাঁদপুর মেডিকেল কলেজ
ফাহমিদা – ফরিদপুর মেডিকেল কলেজ
নিশাত – জামালপুর মেডিকেল কলেজ
মিতালী – সাতক্ষীরা মেডিকেল কলেজ
রিয়া – কিশোরগঞ্জ মেডিকেল কলেজ

শেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ্ কামাল উদ্দিন বলেন, “গত বছর থেকে এ বছর বেশি সংখ্যক শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। তবে আমরা আশা করেছিলাম এই সংখ্যা আরও বাড়বে।” তিনি আরও জানান, কৃতি শিক্ষার্থীদের অর্জন উদযাপন করতে কলেজ থেকে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

কলেজের সাফল্যের কারণ হিসেবে শিক্ষার্থীরা উল্লেখ করেছে কঠোর অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং বিশেষ প্রস্তুতিমূলক ক্লাস। কলেজ কর্তৃপক্ষ নিয়মিত মডেল টেস্ট, দক্ষ শিক্ষকের দিকনির্দেশনা এবং প্রতিটি শিক্ষার্থীর প্রতি নিবিড় নজরদারির মাধ্যমে তাদের সফলতার পথে এগিয়ে নিয়ে গেছে।

শিক্ষাবিষয়ক উদ্যোগ প্রিয় শিক্ষালয়ের প্রধান নির্বাহি প্রভাষক মহিউদ্দিন সোহেল বলেন, শেরপুরবাসী এই সাফল্যে উচ্ছ্বসিত। শিক্ষার্থীদের এই অর্জন শুধু তাদের পরিবার নয়, পুরো জেলাকে গর্বিত করেছে। শেরপুর সরকারি কলেজের এই সাফল্য ভবিষ্যতে আরও শিক্ষার্থীকে অনুপ্রাণিত করবে এবং শেরপুরকে শিক্ষার এক মডেল জেলায় পরিণত করবে।

শেরপুর সরকারি কলেজের এই সাফল্য প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে যেকোনো উচ্চতাকে ছোঁয়া সম্ভব। এই অর্জন শুধু বর্তমান প্রজন্মের জন্য নয়, বরং ভবিষ্যতের জন্য এক নতুন অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।

গুরুত্বপুর্ন লিংক