বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিমানটিতে ৬৪ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। এতে আরও বেশি হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর উদ্ধার কাজ এখনও চলছে।
অবশ্য হতাহতের সংখ্যা সম্পর্কে কর্তৃপক্ষের কাছ থেকে এখনও আনুষ্ঠানিক আপডেট পাওয়া যায়নি, তবে শিগগিরই একটি সংবাদ ব্রিফিং করা হবে বলে আশা করা হচ্ছে।
ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেট রেগানের কাছে যাওয়ার সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে মাঝ আকাশে সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, তাদের একটি হেলিকপ্টার এই দুর্ঘটনায় জড়িত ছিল।
বার্তাসংস্থাটি বলছে, আমেরিকান এয়ারলাইন্সের জন্য ফ্লাইট ৫৩৪২ পরিচালনা করছিল পিএসএ। এফএএ অনুসারে, কানসাসের উইচিটা থেকে ফ্লাইটটি উড্ডয়ন করে। আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুসারে, জেটটি ৬৫ জন যাত্রী বহন করতে পারে।
দুর্ঘটনার পরপরই জরুরি কর্মীরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন এবং বিমানবন্দর থেকে সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করে দেওয়া হয়েছে।



