রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে নিয়ে গভির ষড়যন্ত্র করছে ভারত: মু.আতাউর রহমান

বাংলাদেশকে নিয়ে গভির ষড়যন্ত্র করছে ভারত,‘ভারত আমাদের সাথে প্রতিবেশিসূলভ আচরণ করছেনা। দেশকে গণতন্ত্রহীন করার অপচেষ্টা, সীমান্তে নির্বিচারে মানুষ হত্যা, টিপাইমুখী বাধ ও ফারাক্কা বাধ দিয়ে আমাদেরকে শুকিয়ে মারার গভির ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক মু.আতাউর রহমান সরকার।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ চত্বরে  শীতার্ত ৩৫নং ওয়ার্ডবাসীর মাঝে কম্বল উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন,দেশপ্রেমিক জনতা ভারতের  বাংলাদেশকে গণতন্ত্রহীন করার অপচেষ্টা, সীমান্তে নির্বিচারে মানুষ হত্যাসহ এধরণে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে ইনশাআল্লাহ।’

আলোকিত সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে উপহার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম আকন্দ, সাংবাদিক রাশেদুল ইসলাম, জামায়াত নেতা আনোয়ার হোসেন আজিজ, শ্রমিক নেতা আমিনুল ইসলাম,আলমগীর হোসেন,কবির হোসেন  প্রমুখ। আতাউর রহমান সরকার বলেন আওয়ামীলীগ সরকার মানুষের কল্যাণের পরিবর্তে অকল্যাণ করেছে বেশি। হাতিরঝিল এলাকায় আসাদুজ্জামান কামাল ও শাওনরা উন্নয়নের পরিবর্তে বিভক্তি,সন্ত্রাসী কমকান্ড করেছে বেশি।

গুরুত্বপুর্ন লিংক