সোমবার , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ডাকাত গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ীতে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সোহেল রানাকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে পাঠায় পুলিশ।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার হাতিপাগার এলাকার নিজ বাড়ী থেকে গ্রেফতার তাকে করা হয়। গ্রেফতারকৃত আসামি সোহেল রানা ওই এলাকার নাজিম উদ্দিনের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার এসআই নূরুল আমিনসহ সংঙ্গীয় ফোর্স উপজেলার নয়াবিল ইউনিয়নের হাতিপাগাড় এলাকায় অভিযান চালিয়ে ফরিদপুর জেলার নগরকান্দা থানার ২০২১ সালের ডাকাতি মামলায় ওয়ারেন্ট মূলে ডাকাত সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

গুরুত্বপুর্ন লিংক