শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছর পর প্রকাশ্যে  শেরপুরে শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

শেরপুরে দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা।
৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার শহরের খোয়ারপার মোড় থেকে র‍্যালিটি শুরু হয়।পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড় গিয়ে শেষ হয়। র‍্যালীতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।
দলীয় সূত্র জানায়, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শিবিরকে প্রকাশ্যে মিছিল করতে দেয়নি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পতন হয়েছে। এতে উম্মুক্ত পরিবেশে ১৭ বছর পর শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপুলসংখ্যক নেতাকর্মীকে নিয়ে র‍্যালির আয়োজন করা হয়েছে।
র‍্যালি শেষে জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাশহুরুল ইসলাম মিল্লাতের সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুরুজ্জামান বাদল। আর বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক  মু. গোলাম কিবরিয়া ভিপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, দেশের ক্রান্তিকালীন সময়ে ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠা হয়েছে। এই সংগঠনের যাত্রা শুরু হয় ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে। যে সংগঠন মসজিদ থেকে যাত্রা শুরু করেছে তাদের দিয়ে টেন্ডারবাজ , চাদাবাজ তৈরী হয় না এখানে ভালো মানুষ তৈরী হয়।
শেরপুর এর জননেতা শহীদ কামারুজ্জামান ছিলেন ৬ জন প্রতিষ্ঠাতা সদস্য এর একজন। শহীদ কামারুজ্জামানের প্রতি ফুটার রক্তের বদলা নেওয়ার হবে শেরপুরে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে। ছাত্রশিবির সুন্দর দেশ গড়তে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরী করতে কাজ করছে। ছাত্রশিবিরের একজন কর্মী বেঁচে থাকতে এই বাংলাদেশ স্বাধীনতার অস্তিত্ব বিলীন হতে দেবেনা।

গুরুত্বপুর্ন লিংক