আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রোবার রাতে শহরের জিকে স্কুল থেকে মিছিলটি বের হয়ে নিউ মার্কেটে এসে শেষ হয়। মিছিলে নানা শ্লোগান দেন তারা।
এসময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান, সদস্য সচিব শাহনুর রহমান সাইম, জাতীয় নাগরিক কমিটির সদর উপজেলা প্রতিনিধি লিখন মিয়াসহ অনেকেই।
বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিকে নির্বাচনে আনার ইতিহাস নেই। হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলার মানুষ কখনই চায় না। অথচ এখনো হাসিনার বিচার হয়নি। ২৪-এর অভ্যুত্থানের পরও যোদ্ধাদের আবার মাঠে নামতে হচ্ছে, যা দু:খজনক। তাই দ্রুতই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে গণহত্যার বিচারের দাবি জানান তারা।


