শেরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জামায়াতে ইসলামী সদর উপজেলা ও পৌর শহর শাখার আয়োজনে জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।
জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা শাখার সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসাইন, সদর উপজেলা আমীর মাওলানা আতাউর রহমানসহ জামায়াতে ইসলামী জেলা, সদর উপজেলা, পৌর শহর শাখার নেতৃবৃন্দসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ।
বক্তারা, সমাজের সকল অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, নিপীড়ন, ফ্যাসিবাদ এবং সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার আহবান জানান।



