শনিবার , ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ২৯৪ তরুণ

টানা ৪০দিন মসজিদে জামাতে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে সাইকেল জিতে নিয়েছে ফেনীর সোনাগাজীর ২৯৪ জন তরুণ। তরূণদের মসজিদমুখী ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদ পুরস্কার ঘোষণা দিয়েছিল। সেই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ পড়ে পুরস্কার হিসেবে সাইকেল জিতে নিয়েছে ২৯৪ জন তরুণ।

বুধবার (১৬ এপ্রিল) বিকালে আমিরাবাদ ভবানী চরন লাহা স্কুল এন্ড কলেজ মাঠে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির বলেন, শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহ যোগাতে এমন আয়োজন করা হয়েছে। এ ঘোষণায় উৎসাহিত হয়ে নবাবপুর ইউনিয়নের ৭শতাধিক শিশু-কিশোর মসজিদে নামাজ আদায় শুরু করে। তাদের মধ্য থেকে ৪০ দিন জামাতে  নামাজ পড়া ২৯৪ শিশু কিশোর কে সাইকেল প্রদান করা হয় এবং ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৫১জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভঞা সার্কেল) তাসলিম হুসাইন, সোনাগাজীর সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা এবং হোসাফ গ্রুপের পরিচালক মাবরুর হোসাইন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নবাবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিন।

গুরুত্বপুর্ন লিংক