মঙ্গলবার , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবুল বারকাতকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির ২ নম্বর রোডের তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, দুদকে মামলা থাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করেছে। এখন তাকে মিন্টোরোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডিতে অভিযান চালিয়ে আবুল বারকাতকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে।

আজ শুক্রবার (১১ জুলাই) তাকে দুদকে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গুরুত্বপুর্ন লিংক