শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

জামালপুরের মাদারগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাসুদ (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় রুবেল (৩০) নামে আরেক যুবক আহত হয়েছে।

রোববার (১৩ জুলাই) উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদ কোয়ালীকান্দি এলাকার সম্রাট প্রামাণিক ওরফে সবা প্রামাণিকের ছেলে ও আহত রুবেল একই এলাকার মৃত আলতাফুর প্রামাণিকের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত মাসুদ ও আহত রুবেল সম্পর্কে চাচা-ভাতিজা।

১২ জুলাই শনিবার রাত ৮টার দিকে মাসুদকে রুবেল তার বাড়িতে ডেকে নেয়, যে একই সঙ্গে রুবেলের বাড়িতে ঘুমানোর জন্য। পরেরদিন রোববার সকালে মাসুদের বড়ভাই মাসুদকে ডাকতে থাকলে ঘর থেকে কারো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখে মাসুদ মৃত অবস্থায় পড়ে আছে এবং রুবেলের গলার একটি অংশ ও ডান হাতের একটি অংশ কাটা অবস্থায় পড়ে আছে।

পরে রুবেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেন।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসছি, ঘটনাস্থল থেকে মাসুদ নামে এক যুবকের মরদেহ, একটি চাকু ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে লাশ মর্গে পাঠানো হবে।

গুরুত্বপুর্ন লিংক