মঙ্গলবার , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আওয়ামী লীগের পাঁচ নেতা কারাগারে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৫ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৭ জুলাই) হাইকোর্ট থেকে পাওয়া আট সপ্তাহের জামিনের মেয়াদ শেষে তারা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। পরে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন।

পাঁচ নেতা হলেন—গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম এবং সাদেক আহমেদ।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একাধিক হত্যা মামলায় তারা এজাহারভুক্ত আসামি। উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা আজ নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন।

এসময় তাদের আইনজীবী জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গুরুত্বপুর্ন লিংক