শনিবার (১১ অক্টোবর) বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সানন্দবাড়ি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু আগে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে এ সময় রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, ‘এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রয়েছেন। এলাকার নদীভাঙন রোধসহ সার্বিক উন্নয়নে যাকে যোগ্য মনে হয়, তাকেই যেন মানুষ ভোট দেয়।’
পিআর পদ্ধতিতে নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ পিআর বুঝে না। এ দেশে পিআর চলবে না। কয়েক শতাংশ ভোট জামায়াত পেলে কয়েকটি আসন পাবে বলে তারা ওই পদ্ধতির কথা বলছেন।’
এছাড়াও রশিদুজ্জামান মিল্লাত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, ‘কোন অন্যায় কাজে জড়ানো যাবে না। যেকোন অপকর্মের জন্য ওই নেতাই দায়ী থাকবে। দল তার দায়ভার নেবে না।’
চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাবু শ্যামল চন্দ, আব্দুর রশিদ সাদা, হুমায়ুন কবির, শাহ মো. মনিরুর রহমান, মঞ্জু ইসলাম, আতিকুর রহমান, মাসুদ হাবিব পলিন, আবুল হাশেম মাস্টার।
ফুটবল টুর্নামেন্টে বকবান্দা (রৌমারী) ফুটবল একাদশ ২-১ গোলে সানন্দবাড়ি ক্রিড়াচক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি মোটরসাইকেল ও পরাজিত দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে একটি ফ্রিজ।



