সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার থেকে কর্মবিরতির ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ অন্যান্য সুবিধা বৃদ্ধির দাবি আদায়ে আগামী মঙ্গলবার থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

রোববার (১২ অক্টোবর) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

শিক্ষক-কর্মচারীদের দাবি হলো, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার সঙ্গে চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা এবং উৎসবভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা।

জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “দাবি আদায়ে মঙ্গলবার থেকে কর্মবিরতির কর্মসূচি পালন করা হবে। দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এদিন থেকে দাবি বাস্তবায়নের প্রজ্ঞাপন না জারি হলে আমাদের অবস্থান ও কর্মবিরতি চলবে।”

নওগাঁ থেকে আসা শিক্ষক অহিদুল ইসলাম বলেন, “সারা রাত বাসে করে এসে সকাল থেকেই অবস্থান নিয়েছি। সারা দেশ থেকে শিক্ষকরা এসেছেন। বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার ঘোষণা না দিলে আমরা রাজপথ ছাড়ব না।”

গত ৩০ সেপ্টেম্বর সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়িয়েছে। তবে ৫ অক্টোবর এই ঘোষণা প্রকাশ্যে আসার পর শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন।

এরপর ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় অর্থ বিভাগে প্রস্তাব পাঠায়, যাতে বাড়িভাড়া ভাতা অন্তত দুই থেকে তিন হাজার টাকা করা হয়।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান। তারা মূল বেতনের সঙ্গে মাসে ৫০০ টাকা চিকিৎসাভাতা পান এবং ১ হাজার টাকা বাড়িভাড়া ভাতা পান, যা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। আগের বছর তারা বছরে দুইবার ২৫ শতাংশ হারে উৎসবভাতা পেয়েছেন; গত মে মাসে তা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে।

গুরুত্বপুর্ন লিংক