মঙ্গলবার , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার

সন্ত্রাসবিরোধী আইনে ঢাকার উত্তরা পশ্চিম থানায় হওয়া মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম ব্যাপারটি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে।’
থানা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা আসছেন। তদন্তকারী থানা পুলিশের মাধ্যমে আনিস আলমগীরকে আদালতে সোপর্দ করা হবে।
এর পূর্বে, রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
রাতে ডিবির প্রধান শফিকুল ইসলাম জানান, ধানমণ্ডি এলাকা থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন টক শোতে দলটির পক্ষে অবস্থান নেন আনিস আলমগীর, যা বেশ সমালোচিত হয়।

 

গুরুত্বপুর্ন লিংক