শনিবার , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারগঞ্জে ওসমান হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

জামালপুরের মাদারগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র-জনতার উদ্যোগে উপজেলার বালিজুড়ী শাহ মাহমুদ ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে এই জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এতে ইমামতি করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শেখ সাদিউর রহমান সাদি। এছাড়া দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সম্পাদক মাওলানা আব্দুল বারী।
জানাযা শেষে প্রয়াত শরিফ ওসমান বিন হাদির আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া করা হয়।
জানাযা নামাজের আগে হাদির স্মৃতিচারণ করে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরহাদ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান সাদি, উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী লেমন মিয়া, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হামিদুর রহমান, পৌর জামায়াতে ইসলামীর আমির আতিকুর রহমান সেলিম, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরী, জেলা যুব শক্তির যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম, সিনিয়র সংগঠক সিয়াম আহমেদ, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রমজান আলী, উপজেলা ছাত্র শক্তির রকি রায়হান প্রমুখ।
বক্তারা বলেন, ওসমান হাদির মতো একজন তরুণ মুখপাত্রকে গুলি করে হত্যা করা একটি ন্যাক্কারজনক ও মর্মান্তিক ঘটনা। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে দেশের আর কোনো যুবক যেন হাদির মতো হত্যার শিকার না হয় এবং কোনো বিপ্লবীকে যেন জীবন দিতে না হয়—এই প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। অন্যথায় ছাত্র-জনতা রাজপথে আরও কঠোর ও ব্যাপক কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

গুরুত্বপুর্ন লিংক