রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

রিটার্নিং কর্মকর্তাদের কাছে বাতিল হওয়া মনোনয়ন নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে ফিরে পেয়েছেন তাসনিম জারা। ফলে, ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
আজ শনিবার (১০ জানুয়ারি) ইসির অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন কমিশন।
এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন তাসনিম জারা।

গুরুত্বপুর্ন লিংক